দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক মান ও কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।
গত সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এবং উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্তকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান এবং চলমান চিকিৎসা সেবা, রোগী ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহসহ সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ইনডোর ও অন্যান্য সেবা ইউনিট পরিদর্শন করেন এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
এ সময় হাসপাতালের অবকাঠামো, পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সকলকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্ব অনুধাবনের আহবান জানান।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের তথ্য ডেস্ক 



















