Dhaka 3:39 am, Sunday, 28 June 2026

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের তথ্য ডেস্ক
খুলনায় ঝুলন্ত অবস্থায় উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উৎস রায় দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তিনি নগরীর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, গত সোমবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। ওই হতাশা থেকেই সোমবার রাতে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবারকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশঃ 01:02:04 pm, Tuesday, 21 April 2026