Dhaka 3:50 pm, Friday, 24 April 2026

খুলনার ১০ জেলায় ১৬ লাখ শিশু পাবে হাম-রুবেলার টিকা

তথ্য বিবরণী
হাম প্রতিরোধে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন।

হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফ।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধ করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। প্রতিটি শিশুর জীবন গুরুত্বপূর্ণ, তারা আমাদের ভবিষ্যৎ। এই ক্যাম্পেইনে কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। অনেক শিশু টিকা নিতে ভয় পায়, ভয়ের কিছু নেই। অভিভাবকদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে।

হাম-রুবেলা টিকা প্রদানে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবারের জুম্মা নামাজের খুতবাহসহ অন্য নামাজের আগে এ ব্যাপারে প্রচার করার জন্য ইমামদের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারা vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনার ১০ জেলায় ১৬ লাখ শিশু পাবে হাম-রুবেলার টিকা

প্রকাশঃ 04:38:26 pm, Sunday, 19 April 2026