দেশের তথ্য ডেস্ক
‘চাই হাম মুক্ত খুলনা’, এই দাবিতে খুলনা নগরীর শামসুর রহমান রোডস্থ সিভিল সার্জন কার্যালয়ের সামনে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ মানববন্ধন কর্মসূচি পালন করে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে বিজ্ঞজন ও অভিভাবকরা অংশ নেয়।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিশুর স্বাস্থ্যহানি রোধে হামের প্রয়োজনীয় টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অন্তবর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ে টিকা না কেনায় আজকে হামের এই মহামারী রূপ ধারণ করেছেন বলে বক্তারা বলেন।
সভাপত্বি করেন সংগঠনের আহবায়ক এ্যাডভোকেট খান মনিরুজ্জামান। বক্তৃতা করেন সিরাজ উদ্দিন সেন্টু, জামাল মোড়ল ও মোতাহার রহমান বাবু। এ সময় আবু হারুনার রশিদ, এম এম হাসান, আকন মনিরুজ্জামান, তরিকুল ইসলাম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। একই দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুরূপ কর্মসূচি পালিত হবে।
দেশের তথ্য ডেস্ক 






















