এই বিতর্কের বিষয়ে অবশেষে মুখ খুললেন সাকিব। দেশের ইংরেজি এক পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।
সাকিব সেই ছবি সম্পর্কে বলেন, ‘আসলে আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে আমেরিকায় মেজর লিগ ক্রিকেট খেলেছি, তারপর কানাডায় গিয়েছি। ওই ছবিটা কানাডায় তোলা হয়েছিল। আমি নিজে সেটা পোস্ট করিনি। তবুও, একজন পাবলিক ফিগার হিসেবে দায়টা আমি নিচ্ছি। এটা ছিল একটা আগে থেকে নির্ধারিত পারিবারিক ভ্রমণ। পরে ভেবে এখন বুঝতে পারছি — সময়টা ভালো ছিল না। একজন সাংসদ, একজন তারকা হিসেবে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি সেটা মেনে নিচ্ছি।’
কিন্তু তিনি দাবি করেন, সংসদ সদস্য হলেও তাকে কখনো সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতে বলা হয়নি। সাকিব বলেন, ‘শুরু থেকে আমাকে বলা হয়েছে, তুমি শুধু ক্রিকেট খেলো। আমি সেটাই করেছি। আমার পুরো মনোযোগ সবসময় ক্রিকেটেই ছিল। এমপি হওয়ার পরও।’
দেশের তথ্য ডেস্ক 



















