Dhaka 11:06 am, Sunday, 28 June 2026

হাসিনার মোটিফ বানানো সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

পয়লা বৈশাখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন শিল্পী মানবেন্দ্রের পরিবার।

স্থানীয়দের ধারণা, পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি।

তিনি আরও বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তাক্ষেপ কামনা করছি।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই রহস্য উদঘাটন হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

হাসিনার মোটিফ বানানো সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

প্রকাশঃ 05:56:23 am, Wednesday, 16 April 2025