Dhaka 11:16 am, Friday, 17 April 2026

সুযোগ এলেই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত নাহিদ রানা

বিপিএলের ঢাকা পর্বে এসে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শনিবার ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে তারা। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ পেসার নাহিদ রানা—মাত্র ১১ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

যদিও ম্যাচসেরা হন ৭৮ রানের ইনিংস খেলা ডেভিড মালান, তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন নাহিদ। সেখানে নিজের পারফরম্যান্স, মানসিকতা এবং জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

নাহিদ জানান, আগে থেকে উইকেটের হিসাব না করে সঠিক লাইন-লেন্থ ধরে রাখাই তার মূল লক্ষ্য। তার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আগে থেকে বলা যায় না উইকেট আসবে কি না। আমার চেষ্টা ছিল ভালো লাইন-লেন্থে বোলিং করা। দলের দরকার হলে উইকেট নিতে চাই, আবার পরিস্থিতি চাইলে রান আটকাতেও প্রস্তুত।’

নিজের দর্শন বোঝাতে তিনি আরও বলেন, ‘প্রথম তিন ওভারে যদি ৩০ বা ৪০ রানও দিয়ে ফেলি, কিন্তু শেষ ওভারে দুই রান দিয়ে ম্যাচ জেতাতে পারি—সেটাই আমার কাছে বড়। আমি ব্যক্তিগত রেকর্ড দেখি না, দেখি দল জিতল কি না।’

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার প্রসঙ্গে নাহিদ স্পষ্ট করেন, এটা নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। বরং ধারাবাহিক পারফরম্যান্সই তার একমাত্র লক্ষ্য। ‘দলে থাকা–না থাকা আমার হাতে নেই। আমার কাজ শুধু ভালো খেলা। আমি জানি, সুযোগ যেকোনো সময় আসবে—আর যখন আসবে, তখন নিজেকে প্রমাণ করব,’ বলেন তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

সুযোগ এলেই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত নাহিদ রানা

প্রকাশঃ 05:40:35 am, Sunday, 18 January 2026