Dhaka 9:55 am, Sunday, 28 June 2026

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল, সম্পাদক সাদ্দাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রিপোর্টাস ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালবেলার প্রতিনিধি রুবেল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আরটিভির প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় পৌরশহরের কলেজপাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে এক কমিটির নাম ঘোষণা দেওয়া হয়। আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বির সঞ্চালনায় এ কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া মো. নাজমুল আহমেদ রনি (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক এবং মো. অমিত হাসান অপু (নব চেতনা) প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ১৫ সদস্য রয়েছেন- যাদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন।

অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। নতুন কমিটির নেতারা সবার সহযোগিতা কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল, সম্পাদক সাদ্দাম

প্রকাশঃ 03:34:30 am, Wednesday, 16 April 2025