Dhaka 9:54 am, Sunday, 28 June 2026

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি: প্রদীপ মন্ডল

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনিত সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আকতার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক প্রমুখ। এছাড়াও কর্মী সভায় উপজেলা ও সাত ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ 04:29:29 pm, Tuesday, 15 April 2025