Dhaka 10:01 am, Sunday, 28 June 2026

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে জবাই করে হত্যা করেছে স্বামী। তাৎক্ষণিক ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।

নিহত লাকী বেগম (১৯) একই উপজেলার কালাপোল এলাকার বেদেপল্লীর মনছুর আলীর মেয়ে এবং আটক স্বামী মো. শাকিব সদর উপজেলার মান্নান নগর বেদেপল্লী পাড়ার মঙ্গলের ছেলে।

নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে পারিবারিকভাবে জেলার সদর উপজেলার মান্নান নগরের বেদেপাড়ার মঙ্গলের ছেলে শাকিবের সঙ্গে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত পনেরো দিন আগে শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে যায়। গত রোববার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিব তার স্ত্রীকে মারধর করে। সোমবার সন্ধ্যার দিকে লাকীর স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিন উদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে নাগরদোলায় ওঠে।

নাগরদোলায় থাকা প্রত্যক্ষদর্শী এক নারীর বরাতে তিনি জানান, একপর্যায়ে নাগরদোলায় শাকিব তার স্ত্রী গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

প্রকাশঃ 03:57:30 am, Tuesday, 15 April 2025