Dhaka 9:59 am, Sunday, 28 June 2026

পাঁচ লক্ষ একানব্বই হাজার টাকার ভারতীয় পণ্য ও ৭৫ কেজি জেলী পুশ করা চিংড়ি মাছ আটক

বেনাপোল প্রতিনিধিঃ মিলন হোসেন

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ একানব্বই হাজার পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, কসমেটিক্স আটক এবং টাস্কফোস অভিযানে ৭৫ কেজি জেলী পুশ করা চিংড়ি মাছ জব্দ করেছে বিজিবি ।

অদ্য ১৪ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করে। এছাড়াও ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে যশোর জেলার সদর থানাধীন হুমতলা মেইন রোডের উপর সাতক্ষীরা হতে ঢাকাগামী ০১টি চিংড়ি মাছ বোঝাই ট্রাকে তল্লাশি করে ৭৫ কেজি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়। পরবর্তীতে পুশ করা চিংড়ি মাছ পুড়িয়ে ধ্বংস এবং মালিককে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য ৫,৯১,০৫০/-(পাঁচ লক্ষ একানব্বই হাজার পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

পাঁচ লক্ষ একানব্বই হাজার টাকার ভারতীয় পণ্য ও ৭৫ কেজি জেলী পুশ করা চিংড়ি মাছ আটক

প্রকাশঃ 03:43:15 pm, Monday, 14 April 2025