Dhaka 11:18 am, Friday, 17 April 2026

বিনোদন অঙ্গনে শোকের ছায়া, মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় ভয়াবহ এক দুর্ঘটনায় কেঁপে উঠেছে গোটা জাতি। জেট সেট নামক একটি জনপ্রিয় নাইটক্লাবে ছাদ ধসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৮৪ জনের। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মেরেংগে ঘরানার জনপ্রিয় গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে হঠাৎ করে ক্লাবটির ছাদ ধসে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে, এই দুর্ঘটনায় রুবি পেরেজ নিজেও প্রাণ হারিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশটির সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার সময় ক্লাবে প্রায় ৫০০ থেকে ১ হাজার মানুষ উপস্থিত ছিলেন। ক্লাবটির ধারণক্ষমতা বসার জন্য ৭০০ ও দাঁড়িয়ে থাকার জন্য প্রায় ১ হাজার জনের। ছাদ ধসের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

জরুরি উদ্ধারকর্মীরা জানান, প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। বহু মানুষ এখনো জীবিত থাকতে পারেন বলে আশাবাদ প্রকাশ করেছেন সান্তো ডোমিঙ্গোর জরুরি সাড়াদান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ।

দেশটির প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে এক পৌরসভার গভর্নরও রয়েছেন। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ক্লাবের ভেতরে দর্শকরা টেবিলে বসে অনুষ্ঠান উপভোগ করছিলেন এবং অনেকে নাচছিলেন।

রুবি পেরেজের মেয়ে জুলিনকা পেরেজ স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর তার বাবার কণ্ঠস্বর ধ্বংসাবশেষের নিচ থেকে শোনা গিয়েছিল। তিনি উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য গান গাইতে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

১৯৮৭ সালে সলো শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা রুবি পেরেজ ‘বুসকানডো তুস বেসোস’, ‘ডামে ভেনেনো’, ‘হাজমে অলভিদারলা’, ‘তু বাস আ ভোলার’, ‘টোন্টো কোরাজন’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানের জন্য বিখ্যাত ছিলেন।

প্রসঙ্গত, জেট সেট নাইট ক্লাবটি সান্তো ডোমিঙ্গোর অন্যতম বিখ্যাত একটি বিনোদন কেন্দ্র, যেখানে প্রতি সোমবার তারকাদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হতো। রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ—বিভিন্ন অঙ্গনের তারকারা নিয়মিত সেখানে হাজির হতেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

বিনোদন অঙ্গনে শোকের ছায়া, মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

প্রকাশঃ 07:29:56 am, Thursday, 10 April 2025