Dhaka 1:42 am, Sunday, 28 June 2026

কারা সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা চালাল?

সুদানের সংঘাতপীড়িত অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্য সুদানের কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে এই হামলা ঘটে। এ হামলার পেছনে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার (১৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাতিসংঘের ওই স্থাপনার ওপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায়সংগত নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে হামলায় গভীর শোক প্রকাশ করে জানান, নিহতের সংখ্যা ছয় এবং আহত আটজন। তিনি জাতিসংঘকে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কারা সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা চালাল?

প্রকাশঃ 06:34:05 am, Sunday, 14 December 2025