Dhaka 5:37 am, Sunday, 28 June 2026

প্রা*ণ গেল স্বেচ্ছাসেবক দলের নেতার

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। নিহত এমরান হোসেন চৌধুরী (৪২) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত এমরান চৌধুরী উপজেলা সদর থেকে দলীয় সভা শেষ করে শনবার রাত দেড়টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় চারিয়া বাজারে পেছন থেকে একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহেদুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি জব্দ করা হলেও চালক এখনো পলাতক।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

প্রা*ণ গেল স্বেচ্ছাসেবক দলের নেতার

প্রকাশঃ 06:26:12 am, Sunday, 7 December 2025