Dhaka 3:44 am, Sunday, 28 June 2026

নিজ মাকেই জামায়াতের রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন সেই তুরিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, গত ২৭ মার্চ উত্তরা এলাকায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়। এ মামলায় তুরিন আফরোজ এজহারভুক্ত আসামি। তার গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছিল এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নীলফামারীতেও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

এদিকে, তুরিন আফরোজের গ্রেপ্তারের পর তার মা সামসুন নাহার তাসলিম গণমাধ্যমকে জানান, নিজের মাকে ‘জামায়াতের রুকন’ অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুরিন। তিনি বলেন, “আমার জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু তুরিন আমাকে প্রতিনিয়ত জামায়াতের রুকন বলে অপপ্রচার চালায়। আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে আমাকে উত্তরার বাসা থেকে উচ্ছেদ করে।”

তিনি আরও জানান, মেয়ে তুরিনের অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণেই তার ওপর এই নির্যাতন চালানো হয়। সামসুন নাহার তাসলিম নতুন সরকার, বিশেষ করে ড. ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার বাসা আমাকে ফেরত দেওয়া হোক।”

উল্লেখ্য, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। তবে একজন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে গোপনে সাক্ষাতের অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

নিজ মাকেই জামায়াতের রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন সেই তুরিন

প্রকাশঃ 08:05:51 am, Tuesday, 8 April 2025