Dhaka 3:23 pm, Friday, 17 April 2026

সংসার ভাঙলো ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতির, অবশেষে খুললেন মুখ

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি রাভিশ দেশাই ও মুগ্ধা চাপরেকর তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা জানান, পরস্পরের সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং গত এক বছর ধরেই তারা আলাদা থাকছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই তারকা জুটির প্রথম পরিচয় হয় ২০১৪ সালে জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘সতরঙ্গি শ্বশুরাল’-এর সেটে। একসঙ্গে শুটিং করতে গিয়েই তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, যা পরে রূপ নেয় প্রেমে। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় রাভিশ লেখেন, “অনেক চিন্তা-ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে সরে এসে নিজ নিজ জীবনের পথে এগিয়ে যাওয়ার। আমাদের একসঙ্গে কাটানো সময় ছিল স্মরণীয় ও আনন্দময়। ভবিষ্যতেও আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রাখব।” পাশাপাশি, ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন এই ব্যক্তিগত বিষয়ে কোনো ধরনের গুজব ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরত থাকেন।

অভিনয়ের পাশাপাশি রাভিশ দেশাই অভিনয় করেছেন বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও, যার মধ্যে রয়েছে ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’ এবং ‘ভিজয় ৬৯’। অন্যদিকে মুগ্ধা চাপরেকর তার অভিনয় জীবন শুরু করেন শিশুশিল্পী হিসেবে ১৯৯৫ সালের ‘আজমাইশ’ সিনেমার মাধ্যমে। পরে তিনি কাজ করেছেন একাধিক মারাঠি চলচ্চিত্র ও জনপ্রিয় টিভি সিরিয়ালে। বিশেষ করে ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে ‘প্রাচী’ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

এই ঘোষণায় হতাশ হয়েছেন তাদের অনেক অনুরাগী। তবে ভক্তরা তাদের আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

সংসার ভাঙলো ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতির, অবশেষে খুললেন মুখ

প্রকাশঃ 06:26:11 am, Tuesday, 8 April 2025