Dhaka 3:23 pm, Friday, 17 April 2026

আমার সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে, সেকারণেই এরকম স্ট্যাটাস: প্রভা

দীর্ঘ সময় ধরে গণমাধ্যম থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেছিলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময়ের আলোচিত স্ক্যান্ডাল তাকে যেমন ক্ষত-বিক্ষত করেছে, কিন্তু নিজের সাহসিকতায় আবারও ফিরেছেন স্বাভাবিক জীবনে। তবে গণমাধ্যমের সঙ্গে সম্পর্কটা শীতলই ছিল তার। এবার ঘুচালেন সেই দূরত্ব।

শনিবার অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন খুলে কথা বললেন প্রভা। এ সময় তিনি জানান, তিনি মনে করেন, তার কাছে এই সমাজের ক্ষমা চাওয়া উচিত।

এরপর নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকের গল্প আলাদা। আমার গল্প হলো, ছোটবেলায় ভয় লাগত যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আম্মু জানলে মারবে। আর এখন ভয় হচ্ছে, আমি যখন হেনস্তার শিকার হই, সাংবাদিক জানতে পারলে কি হবে! আমার জীবনে যারাই এসেছিল, তারা যখন কোনও কারণ ছাড়াই চলে যায় তখন তারা আমার সাথে একটা ব্লেইমের খেলা খেলেছে। তারা আমার নামে অভিযোগ দিয়ে গেছে।’

অভিনেত্রী বলেন, ‘যখন আমি বিবাহবিচ্ছেদের কাগজপত্র দাখিল করেছিলাম, তখন আমি আমার বাবা-মাকে বলছিলাম যে এটাই আমার প্রাপ্য। আমি কেন এটা পাব না? এটা ঠিক নয়। আমি ধর্মীয় বা আইনগতভাবে এটা বুঝতে পারি। সাংবাদিকরা আমাকে সাহায্য করলে আমি সবকিছু করতে পারতাম। আপনাদের সঙ্গে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলবেন?’

এরপর, প্রভা বলেন, ‘কয়েকদিন আগে, আমি সোশ্যাল মিডিয়াকে বলেছিলাম – আমার সাথে কথা না বলে খবর করবেন না। আমরা ধর্মীয় রীতিনীতিও অনুসরণ করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, রমজান মাসে আমাদের হৃদয় নরম থাকে।’ সেই সময়, যদি কারো অনুভূতিতে আঘাত করে থাকে, তাহলে সবারই ক্ষমা চাওয়া উচিত। সেই সময়, আমি এটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছিলাম। এর পরই আমার কানে আসে— নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এর পর অনেকে বলেছেন- আমি আসলে সাবার মনযোগ চাই। সেকারণেই এরকম স্ট্যাটাস দেই। এটা আমার সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে। আমার সঙ্গে কোনো ভাবেই এতো অন্যায় হওয়া সত্ত্বেও কোনো প্রতিবাদ জানাতে পারি না।’

সবশেষে প্রভা অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সাংবাদিকদের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

এই ফিরে আসা শুধু একজন অভিনেত্রীর গল্প নয়, একজন নারীর সাহসিকতায় বুক চিতিয়ে দাঁড়াবার গল্পও।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

আমার সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে, সেকারণেই এরকম স্ট্যাটাস: প্রভা

প্রকাশঃ 06:55:10 am, Monday, 7 April 2025