Dhaka 3:26 pm, Friday, 17 April 2026

জনপ্রিয় অভিনেতার মৃত্যু, গোটা বলিউড অঙ্গনে কান্নার রোল

বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা মনোজ কুমার আর নেই। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ এপ্রিল) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার এই বিদায় লগ্নে যেন শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড অঙ্গনে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হৃদরোগজনিত জটিলতা ও ডিকম্পেনসেটেড লিভার সিরোসিসের কারণে তার মৃত্যু হয়েছে।

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী।

ফ্যাশন শো’র মাধ্যমে ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন তিনি। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’, ‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

বলিউডের দেশপ্রেমমূলক ছবির এক উজ্জ্বল নাম ছিলেন মনোজ কুমার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

জনপ্রিয় অভিনেতার মৃত্যু, গোটা বলিউড অঙ্গনে কান্নার রোল

প্রকাশঃ 05:55:24 am, Monday, 7 April 2025