Dhaka 3:27 pm, Friday, 17 April 2026

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

সাতক্ষীরা প্রতিনিধিঃ শেখ ফারুক 

সাতক্ষীরায় বিভিন্ন সড়কে ওভারস্পিড রোধ কল্পে, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক স্হানে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ওভারস্পিড গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৮ টি মামলার বিপরীতে ৪ হাজর ৯শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, বেঞ সহকারী মামুনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান মোঃ ইয়াসীন, খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে সড়কে চলাচলের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক ভাবে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা শুধু যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও জরিমানা করছি না এর পাশাপাশি ঈদ পরবর্তী যাত্রী সাধারণ যাহাতে নিজ কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারে সে লক্ষ্যে সড়কে শৃঙ্খলা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া যে সকল যানবাহনের কাগজ পত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নাই সে সকল যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ও অভিযান চলমান থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

প্রকাশঃ 09:58:55 am, Saturday, 5 April 2025