Dhaka 1:40 am, Sunday, 28 June 2026

”জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা”

দেশে শুক্র ও শনিবারের ভূমিকম্পের পর নিরাপত্তা উদ্বেগের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন হল বন্ধের ঘোষণা দিয়েছে। এক মৌখিক ঘোষণায় শিক্ষার্থীদের সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হতে দেখা গেছে।

এ বিষয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, আগামীকাল (সোমবার) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন একটি মৌখিক ঘোষণা দিয়েছে এখনো নোটিশ আসেনি।

রোববার দুপুরে দেখা গেছে, ছাত্রী হল থেকে অনেক শিক্ষার্থী বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। তবে অনেকে এখনো দ্বিধায় রয়েছেন। কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, হঠাৎ করে হল ছাড়ার নির্দেশের কারণে তারা সমস্যায় পড়েছেন, কারণ টিউশনসহ অন্যান্য কাজ রয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ দীর্ঘমেয়াদি সমাধান নয়। আবার কেউ মনে করছেন, হল বন্ধের সিদ্ধান্ত যৌক্তিক।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ হলে থাকার চেয়ে বাড়ি চলে যাওয়া ভালো সিদ্ধান্ত। পুরান ঢাকা অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে। বড় ধরনের ভূমিকম্প হলে এ অঞ্চলের অবস্থা ভয়াবহ হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

”জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা”

প্রকাশঃ 11:12:36 am, Sunday, 23 November 2025