Dhaka 3:25 pm, Friday, 17 April 2026

ভূরুঙ্গামারী সীমান্তে বিপুল ইয়াবাসহ কারবারি আটক

২৪ মার্চ, ২০২৫ ১২:৪৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১৯২৫ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ সামিউল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের বাঁশজানী গ্রামের খয়বার আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, রবিবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বর্পূর্ণ সীমান্ত মেইন পিলার নম্বর-৯৭৯ দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পায় বিজিবির টহল দল।

তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসির নির্দেশনা মোতাবেক দিয়াডাংগা বিওপি’র টহলদল এক মোটরসাইকেল আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে মোটর সাইকেল থামাতে বলে। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে ঘেরাও করে আটক করে।

পরে মোটরসাইকেল আরোহীকে এবং মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলে থাকা শপিং ব্যাগ থেকে ১,৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৩ লক্ষ ২৪ হাজার ৫০ টাকা একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য পাচারের দায়ে মামলার মাধ্যমে ভূরঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, ‘মাদকদ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

ভূরুঙ্গামারী সীমান্তে বিপুল ইয়াবাসহ কারবারি আটক

প্রকাশঃ 06:54:03 am, Monday, 24 March 2025