Dhaka 6:45 am, Sunday, 28 June 2026

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের হামলায় রাহুল সরকার (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে নিহত হন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাহুল সরকার (৩৫) বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আব্দুস সোবাহান সরকারের ছেলে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের রাজনৈতিক পরিচয় শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে রাহুল সরকার মাগুরা গ্রামের উত্তরপাড়া এলাকায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেওয়া আছে।

বগুড়া শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা জানান, এ ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান তিনি।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

প্রকাশঃ 04:28:53 am, Monday, 1 September 2025