Dhaka 12:35 pm, Sunday, 28 June 2026

এবার হেলিকপ্টার ডাকা যাবে উবার অ্যাপে, ভাড়া কত?

শহরের ব্যস্ত রাস্তাঘাট এড়িয়ে যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে এবার নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে, তারা এবার হেলিকপ্টার পরিসেবা চালু করতে যাচ্ছে। কোম্পানি জানিয়েছে, আগামী বছরের মধ্যে যাত্রীরা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করতে পারবেন।

উবার এই উদ্যোগের জন্য যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি হেলিকপ্টার ও সি-প্লেনে যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে।

উবার এবং জোবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একবার পরিসেবা একীভূত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে।

জোবির এক মুখপাত্র জানিয়েছেন, এখনো নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি। তবে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে। তিনি বলেন, “বিমানবন্দর রুট দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে।”

ব্লেডের ওয়েবসাইট অনুযায়ী, এটি ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর অথবা নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটের জন্য ১৯৫ ডলার চার্জ করে। গত বছর ব্লেড নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।

উবার মনে করছে, নতুন এই পরিসেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক এবং সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

এবার হেলিকপ্টার ডাকা যাবে উবার অ্যাপে, ভাড়া কত?

প্রকাশঃ 01:34:52 pm, Monday, 15 September 2025