Dhaka 12:34 pm, Sunday, 28 June 2026

মুভি দেখে অনুপ্রাণিত হয়ে শাসন থেকে বাঁচতে বাবাকে হত্যা করে ছেলে

ভোলা জেলা প্রতিনিধি:

শনিবার ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় চারদিকে খবর ছড়িয়ে পরে মসজিদের খতিব আমিনুল হক নোমানী কে নিজ বসতঘ‌রে হত্যা করেছে দু‌র্বৃত্তরা। কিন্তু ঘটনায় যে মোর নিয়েছে তা শুনলে অবাক হতে হবে যে কাউকে। সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে বাবার শাসন থেকে বাঁচতে অনলাইন থেকে ছুরি কিনে বাবা আমিনুল হক নোমানীকে হত্যা করে তারই বড়ো ছেলে রেদোয়ান।

ঘটনার ৭ দিন পর আজ শনিবার এক জরুরি সংবাদ সম্মেলন করে ভোলা জেলা পুলিশ। সেখানে পুলিশ সুপার শরিফুল হক যে তথ্য প্রকাশ্যে আনেন তা শুনে চমকে ওঠে উপস্থিত সকল গণমাধমকর্মী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও উপজেলা মসজিদের খতিব আমিনুল হক নোমানীকে হত্যা করেছে তারই নিজ বড়ো ছেলে রেদোয়ান। তার ভাষ্যমতে ঘটনার সাথে সম্পৃক্ততা মেলায় বিশেষ অভিযান চালিয়ে ভোলার তজুমুদ্দিন থেকে গ্রেফতার করা হয় ছেলেকে। তিনি জানান ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং সদর উপজেলার একটি মসজিদের খতিব ছিলেন। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।

এর আগে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছিল, সেদিন এশার নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু কে জানতো সেই দুর্বৃত্ত তারই নিজ ছেলে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

মুভি দেখে অনুপ্রাণিত হয়ে শাসন থেকে বাঁচতে বাবাকে হত্যা করে ছেলে

প্রকাশঃ 04:26:25 pm, Saturday, 13 September 2025