Dhaka 8:56 am, Sunday, 28 June 2026

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক ও হেলপার ইয়ার পিস্তলসহ আটক

মিলন হোসেন

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার দুপুর দেড় টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াত্রটি উদ্ধার করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

আটককৃত ট্রাক চালক গুরজীত সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি উভয়েই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

৪৯ বিজিবির সহকারি পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহ ভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশী করা হয়।
রোববার কাঁচা মরিচ বাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশী করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে ট্রাক চালক জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালকেরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক ও হেলপার ইয়ার পিস্তলসহ আটক

প্রকাশঃ 01:27:31 pm, Sunday, 7 September 2025