Dhaka 7:45 am, Sunday, 28 June 2026

ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

নরসিংদীর শিবপুর উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। সোমবার (০১ সেপ্টেম্বর) স্কুল চলাকালে নবম শ্রেণিতে ও মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সপ্তম শ্রেণিতে এ ঘটনা ঘটে।

সোমবার শিক্ষক মিজানুর রহমান (২৮) ক্লাস নেওয়ার সময় পলেস্তারা খসে আহত হন। পরে সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন তিনি। এ ছাড়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিদুলকেও (১৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৫ সালে নরসিংদী জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। প্রায় এক বছর ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে, বেরিয়ে আসছে মরচে ধরা লোহার রড। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি মাথায় নিয়ে চালিয়ে যাচ্ছেন পাঠদান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন মো. মোস্তফা বলেন, সোমবার সাড়ে ১২টার দিকে নবম শ্রেণিতে গণিত ক্লাস নিচ্ছিলেন মিজানুর রহমান। এ সময় শিক্ষকের ওপর ছাদের পলেস্তার খসে পড়ে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে। এ ছাড়া স্কুল চলাকালে সপ্তম শ্রেণির শিক্ষার্থীও পলেস্তার খসে পড়ে আহত হয়েছে।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য মারুফ জানান, ভবনটি নাজুক। বর্তমানে এ বিদ্যালয়ে ৬০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। অভিভাবকরাও আতঙ্কে আছেন। এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া জাহাঙ্গীর কবির বলেন, অতিরিক্ত ক্লাসরুমের অভাবে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ রুমে পাঠদান চলাতে হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্ক ও ঝুঁকির মধ্যে ক্লাস করছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং ঝুঁকিপূর্ণ ক্লাসরুমে ছেলেমেয়েদের পাঠাতে দ্বিধা বোধ করেন।

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন জানান, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। এ বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, আপনার মাধ্যমে জানতে পারলাম ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। নতুন ভবনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

প্রকাশঃ 01:59:40 pm, Tuesday, 2 September 2025