Dhaka 1:38 pm, Friday, 17 April 2026

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে টিসিবির চালসহ অন্যান্য পণ্য নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ শামছুল আকন্দের (৫০)। বাড়ি ফেরার পথেই চাল বোঝাই অপর একটি ট্রাকের চাপায় নিহত হন তিনি।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে সাপমারা ইউনিয়নের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শামছুল আকন্দ (৫০) সাপমারা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে টিসিপির পণ্য নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় গোবিন্দগঞ্জ উপজেলার দিকে যাওয়া চাল বোঝাই একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, দুপুর ১২টা থেকে টিসিবি পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। আমরা তো ভালোভাবে তাকে এখান থেকে যেতে দেখেছি। হঠাৎ করে দেখি তিনি ট্রাকের ধাক্কায় পড়ে রক্তাক্ত হয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এটি একটি দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম কালবেলাকে জানান, আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

প্রকাশঃ 12:41:38 pm, Wednesday, 27 August 2025