খুলনা ডুমুরিয়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ হয়েছে । এসময় গুরুত্বর আহত ৪ জন। আজ সোমবার সকাল ৯টার দিকে খুলনা সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা পুলিশ ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে জিলেরডাঙ্গা নামক স্থানে পৌছালে একটি যাত্রীবাহি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। গুরুতর আহত অবস্থায় ১ জনকে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ সময়ে আহত অবস্থায় ৫জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হলে পথেই আরও একজনের মৃত্যু হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মাসুদ রানা জানান, জিলেরডাঙ্গা নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন মারা গেছে। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাক চালক পালাতক রয়েছেও বলে ওসি জানান।
দেশের তথ্য ডেস্ক 















