Dhaka 6:42 am, Sunday, 28 June 2026

পাইকগাছা ঢাকা রুটে পরিবহন চলাচলে নানা প্রতিবন্ধকতা; আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ

পাইকগাছা ঢাকা রুটে পরিবহন চলাচল বাধাগ্রস্তর অভিযোগ পরিবহন কতৃপক্ষের। বৃহস্পতিবার বিকেলে পরিবহন স্ট্যান্ড কমিটি স্থানীয় সুধীজনদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করে পরিবহন স্ট্যান্ড কমিটি। কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবহনের নেতৃবৃন্দ বলেন খুলনা বাস মালিক ও শ্রমিকদের নানা প্রতিবন্ধকতার কারণে পাইকগাছা ঢাকা রুটে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ রুটে পরিবহন ঢুকতে গেলে বাস মালিক ও শ্রমিকদের মোটা অংকের টাকা গুনতে হয়, পদ্মা সেতু উম্মুক্ত হলেও খুলনা হয়ে পরিবহন যেতে দেওয়া হয় না, সকাল সন্ধ্যা ছাড়া দিনের বেলায় চলতে পারে না, ৫ আগস্টের পূর্বে পরিবহন প্রতি টাকা দিতে হতো, বৈষম্য বিরোধী ছাত্ররা কয়রা থেকে বিআরটিসি বাস চালু করলে, তারা এর বিপরীতে কয়রা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস চালু করে অথচ আমাদের কয়রা থেকে চলতে দেয়না, এছাড়া তারা জিরোপয়েন্ট এলাকার সড়কে বাস রেখে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করছে। তাদের কথা অনুযায়ী না চললে আঠারো মাইল থেকে পরিবহন চলাচল বন্ধ করে দিবে মর্মে আমাদের বারবার নোটিশ দিচ্ছে। বর্তমানে আমরা পরিবহন চলাচল নিয়ে মহা বিপাকে রয়েছি। এর সুষ্ঠু সমাধান না হলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। তখন এলাকার মানুষের চরম ভোগান্তির সম্ভাবনা রয়েছে। সকলের সহযোগিতায় এর একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন বলে জানান। এ সমস্যা নিরসনে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন ঐক্যমতে পৌঁছান এবং বাস মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সকল পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সৃষ্ট সমস্যার দ্রুত সমাধান হোক এমনটাই প্রত্যাশা করেছেন সাধারণ এলাকাবাসী।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

পাইকগাছা ঢাকা রুটে পরিবহন চলাচলে নানা প্রতিবন্ধকতা; আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ

প্রকাশঃ 10:12:55 am, Friday, 7 March 2025