চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সার্বিক কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়। গতকাল সকাল ১০ টায় কলেজ সেমিনার হলে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য শেখ অনিক, অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান মিরাজ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ, চন্দ্র শেখর মিস্ত্রী, উত্তম কুমার দাস, প্রভাষক শেখ আল মাসুম, বিদায়ী শিক্ষার্থী জনি মল্লিক প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের বিদায়ী শিক্ষার্থীবৃন্দসহ কলেজের সকল শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক প্রদীপ মন্ডল.।
শিরোনামঃ
চিতলমারীতে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান
-
দেশের তথ্য ডেস্ক - প্রকাশঃ 11:36:11 am, Saturday, 27 June 2026
- 16
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















