Dhaka 12:36 am, Sunday, 28 June 2026

তেরখাদার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা

তেরখাদা (খুলনা)প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার পানতিতা– কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে আজ সকাল ১১ টার দিকে ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন,কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ দীন মোহাম্মাদ, বিশিষ্ট সমাজসেবক হোসেন ইমাম বাবু। কলেজের প্রভাষক মোঃ শারাফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক আল মামুন ও শিক্ষার্থী মিথিলা আক্তার লিমা ও রোকেয়া খানমসহ আরও অনেকে। পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এছাড়া কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, প্রভাষক মন্ডলী, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

তেরখাদার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশঃ 04:25:00 pm, Thursday, 25 June 2026