Dhaka 3:37 am, Sunday, 28 June 2026

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

আদালত অবমাননার দায়ে রাতভর অভিযান শেষে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) নাভানা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

এর আগে, শুভ্রকে গ্রেপ্তারে জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায়।

ওয়ারেন্ট তামিলে বাধা দেওয়ার মাধ্যমে আইন ভঙ্গ হলেও কোনো ধরনের বল প্রয়োগ করতে দেখা যায়নি পুলিশ সদস্যদের। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও রাজি হননি কেউ।

আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

প্রকাশঃ 03:13:37 am, Wednesday, 24 June 2026