Dhaka 2:43 am, Sunday, 28 June 2026

জলাবদ্ধতা নিরসনে রামপালের চামারখালী খালে অভিযান, উচ্ছেদ হলো অবৈধ বাদ

বাগেরহাট প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি’র কঠোর নির্দেশনায় রামপাল উপজেলার একটি গুরুত্বপূর্ণ খাল থেকে দীর্ঘদিনের অবৈধ বাদ অপসারণ করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে উপজেলার ৭নং পেড়িখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চামারখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষক ও বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, চামারখালী খালের উপর অবৈধভাবে বাদ নির্মাণের কারণে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছিল এবং এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়া খালের পানি প্রবাহ বন্ধ থাকায় পরিবেশ ও জলজ প্রাণীর অস্তিত্বও হুমকির মুখে পড়েছিল।

বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আসলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা মোতাবেক আজকের অভিযানে ভারী যন্ত্রপাতির মাধ্যমে খালের উপর নির্মিত অবৈধ বাদটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়।

অবৈধ বাদ অপসারণের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় কৃষকরা বলেন, “দীর্ঘদিন আমরা জলাবদ্ধতার কষ্ট সহ্য করছি। আজ প্রতিমন্ত্রীর নির্দেশে বাদ কেটে দেওয়ায় আমাদের জমির ফসল রক্ষা পাবে।”

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “পরিবেশ ও জলবায়ুর ক্ষতি হয় এমন যেকোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা এ অভিযান চালিয়েছি। উপজেলার অন্যান্য খাল-বিলেও এ ধরনের অবৈধ স্থাপনা থাকলে পর্যায়ক্রমে তা অপসারণ করা হবে।”

পরিবেশ প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী হস্তক্ষেপে রামপালবাসী উপকৃত হবে বলে মনে করছেন সচেতন মহল। তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মোঃ আব্দুল্লাহ শেখ
বাগেরহাট প্রতিনিধি
01735300146
22-06-2026

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

জলাবদ্ধতা নিরসনে রামপালের চামারখালী খালে অভিযান, উচ্ছেদ হলো অবৈধ বাদ

প্রকাশঃ 11:41:04 am, Monday, 22 June 2026