Dhaka 1:36 am, Sunday, 28 June 2026

খুলনায় একাত্তর টেলিভিশন এর অফিসে চুরি

খুলনা নগরীর ৮/২ , ছোট মির্জাপুর রোডে অবস্থিত একাত্তর টেলিভিশন খুলনা অফিসে চুরি হয়েছে। রোববার ভোরে যে কোন এক সময় চুরি সংগঠিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। চোরেরা ভবনের প্রথম তলায় টেলিভিশন অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভিতরে প্রবেশ করে তিনটি ঘর তছনছ করে। পরবর্তীতে তারা অফিসের ভেতরে থাকা একটি প্যানাসনিক ২৫ শ’ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স ,একটি ক্যামেরা লাইট, চার্জার , মাইক্রোফোনসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। সকাল সোয়া ৯ টায় একাত্তর টেলিভিশন কর্মরত সাংবাদিকরা অফিসে গিয়ে চুরির ঘটনাটি দেখতে পান। পরবর্তীতে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খবর পেয়ে খুলনা গণমাধ্যম কর্মীরা একাত্তর টেলিভিশন অফিসে ছুটে যান তারা চুরি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। চুরির ঘটনায় একাত্তর টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান কনক রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন ( মামলা নং ৩১)।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুলনায় একাত্তর টেলিভিশন এর অফিসে চুরি

প্রকাশঃ 09:38:19 am, Sunday, 21 June 2026