বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার গানসহ সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শুক্রবার (১২জুন) সকালে র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত সবুর শেখ সুন্দরবনের জলদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পূর্বে মোংলা থানায় দুটি মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।##
মোঃ আব্দুল্লাহ শেখ
বাগেরহাট প্রতিনিধি তাং-১২-০৬-২০২৬
01735300146
দেশের তথ্য ডেস্ক 



















