চিতলমারী প্রতিনিধি:
চিতলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত অলিপ সাহা কালার স্বজনদের পাশে গিয়ে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (৭ জুন) বিকেল ৫ টায় উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী অলোক কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ২০ জনের একটি প্রতিনিধি দল তারঁ বাড়িতে ছুটে যান। এ সময় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে প্রয়াত অলিপ সাহা কালার শিশু সন্তানদের পাশে থেকে মানবিক সহযোগিতার কথা বলেন। এ সময় উপজেলা মতুয়া মহাসংঘের কোষাধ্যক্ষ সুশান্ত রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিফ সাহা কালা (৪৫)। রবিবার রাত ৩ টায় খুলনার একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
দেশের তথ্য ডেস্ক 



















