Dhaka 3:23 am, Sunday, 28 June 2026

দৌলতখানে মাদ্রাসা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ: জনমনে ক্ষোভ

ভোলা প্রতিনিধি :

​ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর হোছাইনিয়া ফাজিল মাদ্রাসার চার তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে নিম্নমানের পাথর, বালি ও রড ব্যবহারের ফলে ভবনের স্থায়িত্ব নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার চার তলা ভবনের কাজ চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান তিন তলা ভবনের কাজ ভালো মানের করেলেও পরে সিডিউল বহির্ভূতভাবে কাজ করছে। নির্মাণকাজে যে পাথর ও বালি ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। এমনকি রড ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ মান বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, কাজের গুণগত মান তদারকি করার মতো সংশ্লিষ্ট দপ্তরের কাউকে নিয়মিত দেখা যায় না, যার সুযোগ নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

মাদ্রাসার অধ্যক্ষ জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি করলে ভবিষ্যতে এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে এবং কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই নির্মাণ কাজ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং মানসম্মত সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।​

ঠিকাদার আল আমিন জানিয়েছেন, এই পাথরের মধ্যে কিছু পাথর খারাপ আছে। শিক্ষা ডিপার্টমেন্ট সেগুলো পরীক্ষা করে ঢালাইয়ের অনুমোদন দিয়েছেন।

নির্মাণকাজে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সহকারী সালাউদ্দিন গাজী ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকার করেন। পরে একপর্যায়ে তিনি বলেন এলাকাবাসী যদি বলেন এ পাথরের গুণগত মান ভালো না তাহলে আমরা রিকভার করব।

এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন খান বলেন, আমি যেহেতু নতুন এসেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।

সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

দৌলতখানে মাদ্রাসা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ: জনমনে ক্ষোভ

প্রকাশঃ 11:09:41 am, Sunday, 7 June 2026