খুলনা মহানগর জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টায় পিকচার প্যালেসস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদ হাসান সোহাগের সভাপতিত্বে এবং সদস্যসচিব মেহেদী হাসান সাইমুনের চমৎকার সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক। এছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদ উদ জামান, ছাত্রশক্তি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং এনসিপি খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনসিপি মহানগরের সংগঠক ডা: আব্দুল্লাহ চৌধুরী, জেলা যুবশক্তির সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ, সাজিদুল ইসলাম বাপ্পি, এ্যাড. মোমিন এবং ছাত্রশক্তি খুলনা জেলা সদস্যসচিব আসাদুল্লাহ গালিব প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত মহানগর কমিটির পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির মূখ্য সংগঠক সাকিবুল হাসান, দপ্তর সম্পাদক নাওয়ীদ এহ্তেশাম, অর্থ সম্পাদক আকাশ তাহমীদ এবং যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন খানসহ নবগঠিত কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দেশের তথ্য ডেস্ক 



















