Dhaka 3:20 am, Sunday, 28 June 2026

সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য আটক, পাইকগাছার দলিল লেখকও গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় কথিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের এক দলিল লেখকও রয়েছেন।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)। তাদের মধ্যে সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানা গেছে।
তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে লুকিয়ে রাখা কথিত ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। পিলারটি পরীক্ষা-নিরীক্ষার সময় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে আটক করে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক যাদব সরকার দাবি করেছেন, বটিয়াঘাটা উপজেলার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য সেখানে পাঠিয়েছিলেন।
সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য আটক, পাইকগাছার দলিল লেখকও গ্রেপ্তার

প্রকাশঃ 04:25:18 pm, Saturday, 6 June 2026