Dhaka 3:20 am, Sunday, 28 June 2026

চিতলমারীতে মতুয়া মহা সংঘের মতবিনিময় সভা

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন বাংলাদেশ মতুয়া মহাসংঘের উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ডাকাতিয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী অলোক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ খান সমাজ ব্যবস্থার সভাপতি সমাজপতি সুদাস মন্ডল। বিশেষ অতিথি ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র বালা, উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক জহর লাল সিংহ।
মতবিনিয় সভায় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক প্রদীপ মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মণ্ডল, সহকারী অধ্যাপক বিধান চন্দ্র মজুমদার, সমাজ সেবক রবীন্দ্র নাথ ঘরামী, ব্রজেন্দ্রনাথ মন্ডল, স্বদেশ বাড়ই, ফণিভূষণ বিশ্বাস, কুবলয় বাকচী প্রমুখ। মতবিনিময় সভা শেষে সংগঠনের সভাপতি শ্রী অলোক বিশ্বাস চলতি কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় সকলের সম্মতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি পদে শ্রী অলোক বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ রায় ও কোষাধ্যক্ষ পদে বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত কুমার রায়কে মনোনীত করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উক্ত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে অনুরোধ করা হয়।

প্রদীপ মন্ডল
চিতলমারী, বাগেরহাট
০১৭১৪৪৮১৩৫৩

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

চিতলমারীতে মতুয়া মহা সংঘের মতবিনিময় সভা

প্রকাশঃ 10:11:29 am, Saturday, 6 June 2026