Dhaka 3:36 am, Sunday, 28 June 2026

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সনাতন সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (৫ জুন) বিকেলে কলমিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভারঞ্জন বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কৃষ্ণ পদ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ভবেন্দ্র নাথ সরকার, সুদীপ্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল, ভূদেব মণ্ডল ও নবদ্বীপ মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য এবং সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ 04:10:27 pm, Friday, 5 June 2026