Dhaka 12:36 am, Sunday, 28 June 2026

দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ

ভোলা প্রতিনিধি :

চ্যারিটির, যুক্তরাজ্য অর্থায়নে, সেইন্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং পার্টনারস ফর প্রসপারিটি (PFP) প্রোগ্রামের আওতায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থা, ভোলা কর্তৃক দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মুরগি পালন সহায়তা প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনজন নির্বাচিত উপকারভোগীর মাঝে মুরগির বাচ্চা, মুরগির খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং অন্যান্য আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদের জন্য টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করা এবং আত্মনির্ভরশীল জীবনের পথে অগ্রসর হতে সহায়তা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, ভোলা সদর জনাব মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিএস, ভোলা সদর-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মর্তুজা খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রাকিবুল ইসলাম।

এছাড়াও স্বাধীন যুব উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ, উপকারভোগী পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংবাদিক ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে মুরগির বাচ্চা, খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উপকারভোগীদের পরিশ্রম, আন্তরিকতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্বাধীন যুব উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের দরিদ্র, অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাস্তবায়িত এই সহায়তা প্রকল্পটি উপকারভোগীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ

প্রকাশঃ 03:10:54 am, Thursday, 4 June 2026