বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং জেলা প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক মাদকসেবীকে আটক করা হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ০৯ টায় বাগেরহাট জেলা সদর থানাধীন রহিমাবাদ পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধের সত্যতা মেলায় আটককৃত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ সকালে বাগেরহাট সদরের রহিমাবাদ পূর্বপাড়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উক্ত এলাকার খলিল খানের ছেলে জিয়া খান (৩৯) কে গাঁজা ও ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাঁজা ও ইয়াবা সেবন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। এরপর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসামী জিয়া খানকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দেশের তথ্য ডেস্ক 


















