খুলনার ডুমুরিায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের দাবি, বাসটিতে থাকা আরও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, গুটুদিয়ায় একটি বাস পুকুরে পড়ে গেছে। এতে একজন যাত্রী নিহত হয়েছেন। বাসটি এখনো পানির মধ্যে রয়েছে। তাৎক্ষনিকভাবে ওসি নিহতের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানাতে পারেন নি।
দেশের তথ্য ডেস্ক 


















