Dhaka 12:36 am, Sunday, 28 June 2026

ডুমুরিয়ায় রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ ব্যাচের পুনর্মিলনী ও প্রবীণ শিক্ষক সংবর্ধনা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের আয়োজনে অত্যন্ত সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত এ উৎসবের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের বিশেষ সংবর্ধনা প্রদান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা পর্বে শিক্ষকদের উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি তাঁদের জীবন ও কর্মভিত্তিক বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এই প্রামাণ্যচিত্রে শিক্ষকদের শিক্ষাদান, অনন্য ব্যক্তিত্ব, কঠোর শৃঙ্খলা ও ছাত্র-ছাত্রীদের জীবনে তাঁদের ইতিবাচক প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব লুৎফুন্নেছা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনাপ্রাপ্ত প্রথিতযশা শিক্ষকেরা হলেন— প্রাক্তন প্রধান শিক্ষক বাবু রণজিৎ কুমার কর্মকার, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু তরুণ কুমার বৈরাগী, প্রাক্তন সহকারী শিক্ষক বাবু কিরণ চন্দ্র বৈরাগী, প্রাক্তন সহকারী শিক্ষক বাবু বিধান চন্দ্র রায়, প্রাক্তন সহকারী শিক্ষক জনাব শাহিদুল ইসলাম, বর্তমান সহকারী প্রধান শিক্ষক বাবু প্রতাপ চন্দ্র মণ্ডল এবং সহকারী শিক্ষক বাবু জগদীশ চন্দ্র বাগচী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল হাই মোল্যা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত শিক্ষকবৃন্দ আবেগঘন কণ্ঠে তাঁদের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের এই আয়োজন শুধু একটি সাধারণ পুনর্মিলনী নয়, বরং এটি নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত এবং প্রজন্ম থেকে প্রজন্মে মূল্যবোধ ও শ্রদ্ধাবোধ ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম। আয়োজক কমিটির পক্ষ থেকে এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের আত্মিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং জীবনের ভিত্তি গড়ে দেওয়া প্রিয় শিক্ষকদের আজীবন অবদানের প্রতি বিনম্র স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল এই সিলভার জুবিলি আয়োজনের মূল উদ্দেশ্য।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ডুমুরিয়ায় রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ ব্যাচের পুনর্মিলনী ও প্রবীণ শিক্ষক সংবর্ধনা

প্রকাশঃ 12:13:57 pm, Monday, 1 June 2026