Dhaka 3:29 am, Sunday, 28 June 2026

খুলনায় গাড়ি শোরুমে ঢুকে ব্যবসায়ীকে হুমকি, থানায় জিডি

খুলনা মহানগরীর হোটেল সিটি ইন-এর পাশের একটি গাড়ির শোরুমে ঢুকে ব্যবসায়ীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তালহা আহম্মেদ বাদী হয়ে বুধবার (২৬ মে,২০২৬) সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন । যার নম্বর ১৮৯১ এবং জিডি ট্র্যাকিং নম্বর: JMJ9OD।

অভিযোগ অনুয়ায়ী, বিবাদী গত কয়েক মাস পূর্ব থেকে শোরুমের একটি গাড়ি নেওয়ার কথা বলে আসছিলেন। তার অনুরোধে শোরুম কর্তৃপক্ষ গাড়িটি বিক্রয়ের জন্য ২/৩ মাস অপেক্ষা করে। কিন্তু পরবর্তীতে বিবাদী গাড়িটি না নেওয়ায় শোরুম কর্তৃপক্ষ তা অন্য জায়গায় বিক্রয় করে দেয়। এরপর বিবাদীকে অন্য একটি গাড়ি ক্রয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হন। কিন্তু পরবর্তীতে সেই গাড়িটি না নিয়ে উল্টো শোরুম ভেঙে ফেলার হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

শোরুমটির সিসি টিভি ফুটেজ অনুসন্ধান করলে দেখা যায়, মো: শাহ নিয়াজ মাকদুম তার সাথে একদল ক্যাডার বাহিনী নিয়ে সেখানে ভয়ভীতি দেখায় এবং হুমকি প্রদান করেন।

এ বিষয়ে ভুক্তভোগী তালহা আহম্মেদ জানান, বিবাদী মো: শাহ নিয়াজ মাকদুম তার শোরুম থেকে গাড়ি ক্রয়ের কথা বলে জামানত হিসেবে ১ লক্ষ টাকা দেন। মানি রিসিভ কপি দেওয়ার সময় তাকে স্পষ্টভাবে অবগত করা হয়েছিল যে, তিনি যদি ১০ দিনের মধ্যে গাড়ি ক্রয় না করেন এবং অন্য কেউ যদি গাড়িটি ক্রয় করতে আগ্রহী হয়, তবে গাড়িটি বিক্রি করে দেওয়া হবে; পরবর্তীতে তাকে অন্য গাড়ি নিতে হবে। কিন্তু বিবাদী দীর্ঘ ২/৩ মাস পর সেই পূর্বের গাড়িটিই ক্রয় করতে চান। ইতিমধ্যে গাড়িটি বিক্রি হয়ে যাওয়ায় শোরুম ম্যানেজার তাকে একই মডেলের অন্য গাড়ি নেওয়ার প্রস্তাব দিলেও তিনি সেই প্রস্তাবে রাজি হননি।

পরিস্থিতি বিবেচনায় শোরুম কর্তৃপক্ষ বিবাদীকে তার পূর্বের জামানতের ১ লক্ষ টাকা ফেরত দিয়ে দেয়। টাকা ফেরত পাওয়ার পরেও তিনি সেই নির্দিষ্ট গাড়িটিই দাবি করেন, অন্যথায় শোরুম ভাঙচুর করার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। ভুক্তভোগী ব্যবসায়ী তালহা আহম্মেদ আরও বলেন, “আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এ কারণে আমি প্রশাসনের নিকট আশ্রয় চেয়েছি। আশা রাখছি তারা আমাকে পূর্ণ সহযোগিতা করবে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করছি। জিডিটি তদন্তের জন্য ইতিমধ্যে এসআই (নিরস্ত্র) উত্তম কুমার দে-কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুলনায় গাড়ি শোরুমে ঢুকে ব্যবসায়ীকে হুমকি, থানায় জিডি

প্রকাশঃ 04:17:46 pm, Wednesday, 27 May 2026