Dhaka 3:22 am, Sunday, 28 June 2026

বাগেরহাটে ইতিহাসের ছায়ায় নামবে মুসল্লিদের ঢল, প্রস্তুত ষাটগম্বুজ

বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদ। শত শত বছরের ইতিহাস যেন আবারও জেগে উঠবে ঈদ-উল-আজহার সকালে।

বৃহস্পতিবার (২৯ মে) বাগেরহাটের এই ঐতিহাসিক মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের তিনটি জামাত। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিদের উপস্থিতির কথা মাথায় রেখে এবারও তিন স্তরে আয়োজন করা হয়েছে নামাজের।

প্রথম জামাত সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, তিন পর্বের জামাতে প্রায় ছয় হাজার মুসল্লি অংশ নেবেন। শুধু নামাজ নয়, ঈদকে ঘিরে পুরো ষাটগম্বুজ এলাকা যেন পেয়েছে উৎসবের রূপ।

জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পশু কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়েছে সবাইকে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বাগেরহাটে ইতিহাসের ছায়ায় নামবে মুসল্লিদের ঢল, প্রস্তুত ষাটগম্বুজ

প্রকাশঃ 11:50:16 am, Wednesday, 27 May 2026