Dhaka 3:35 am, Sunday, 28 June 2026

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বেলা ১২টার দিকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। বিশেষ করে পশুবাহী ট্রাকের চালক ও খামারিরা বেশি ভোগান্তিতে পড়েন। প্রবল বৃষ্টির মধ্যেও ট্রাকে থাকা গরু-ছাগল ও খামারিদের ভিজতে দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র স্রোতের কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার, মো. শিমুল ইসলাম বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, একইদিন সকাল ১১টা থেকে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। লঞ্চ চলাচল বন্ধের আগে এ নৌপথে ২০টি লঞ্চ চলাচল করছিল। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বেলা ১২টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

আর ঈদযাত্রার ব্যস্ত সময়ে আকস্মিকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশঃ 08:01:50 am, Tuesday, 26 May 2026