Dhaka 3:20 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় ভাড়ায় চালিত প্রাইভেটকারে ছিনতাই, চালকসহ প্রাইভেট কার আটক

ফয়জুল হক বাবু

শ্যামনগর থেকে কালীগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারের চালকের বিরুদ্ধে এক তরুণী ও যুবকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ায় এক তরুণী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় পুলিশ একটি প্রাইভেট কারও জব্দ করে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত চালক রফিকুল ইসলাম (৩৬) শ্যামনগর উপজেলার খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

ভুক্তভোগী তরুণী রূপালী কয়রা উপজেলার প্রভাস মন্ডলের কন্যা এবং যুবক চিরঞ্জিত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামের গৌরপদর ছেলে।

কালীগঞ্জ থানার এসআই মল্লিক মনিরুজ্জামান জানান, চিরঞ্জিত ও রুপালি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। তারা সকালে কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শ্যামনগর থেকে একটি প্রাইভেটকার ভাড়া করেন। পথে নারায়ণপুর এলাকায় পৌঁছালে চালক রফিকুল ইসলাম তাদের কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার ৮০০ টাকা ও একটি টেকনো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় রুপালি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভুক্তভোগীরা আত্মীয়-স্বজনদের সহযোগিতায় অভিযুক্ত প্রাইভেটকারটি শনাক্ত করে চালককে আটক করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় চিরঞ্জিত বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ভাড়ায় চালিত প্রাইভেটকারে ছিনতাই, চালকসহ প্রাইভেট কার আটক

প্রকাশঃ 05:27:18 pm, Sunday, 24 May 2026