Dhaka 3:20 am, Sunday, 28 June 2026

মাদক নির্মূলে সংসদ সদস্য এস এম জিলানীর মহাপরিকল্পনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: কাজী শাহীন 

মাদক নির্মূলে মহা পরিকল্পনা ঘোষণা করলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেন, `আলোকিত কোটালীপাড়া‘ নামে কোটালীপাড়ায় একটি সংগঠন চালু করতেছি। এই সংগঠনের উপজেলা কমিটি থাকবে। একই ভাবে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হবে। এই কমিটিতে শুধু রাজনৈতিক লোকই থাকবে না। সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই কমিটির মধ্যে সংশ্লিষ্ট থাকবে। ওয়ার্ড পর্যায়ে ভালো ভালো কিছু মানুষকে সম্পৃক্ত করবো, যাতে ওই ওয়ার্ডে কারা কারা মাদক সেবন করে, কারা কারা মাদকের ব্যবসা করে তাদেরকে সনাক্ত করা অত্যন্ত সহজ হয়। তখন যারা মাদক সেবনে করে এবং মাদক বিক্রি করে প্রথমে তাদেরকে ডেকে বসবো আমি। তাদেরকে কাউন্সিলিং করবো, মোটিভিশন করবো তারা যেন এই পথ থেকে ফিরে আসে। আমরা প্রথমেই হয়তোবা শতভাগ সফল হবো না। তবে কেউ কেউ হয়তোবা আমাদের কথা শুনবে। এরপর আমরা ধীরে ধীরে মাদক নির্মূলে একটার পর একটা পদক্ষেপ নিবো। এই কাজে আমি সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। সমাজের প্রতিটি মানুষ যদি সহযোগিতা করেন এবং আমরা সবাই মিলে যদি একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলি তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই সমাজ থেকে মাদক আমরা মাদক নির্মূল করতে সক্ষম হবো।

শনিবার (২৩ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়টির এডহক কমিটি ও প্রাক্তন ছাত্র কল্যাল সমিতির পরিচিতি সভা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে বলেন, দলের পক্ষ থেকে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি গুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার। আমরা বলেছিলাম বাংলাদেশের প্রতিটি পরিবার ফ্যামেলী কার্ডের আওতায় আনা হবে। আমার হাতের আঙ্গুলে নির্বাচনের ছাপ এখনও শুকায় নি। আপনারা জানেন ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ফ্যামেলী কার্ড চালু করা হয়েছে। আগামী জুলাই মাসে কোটালীপাড়া উপজেলাতেও ফ্যামেলী কার্ড ও কৃষক কার্ড চালু করবো।

নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদার।

এ সময় উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: মাসুম বিল্লাহ, ওসি (তদন্ত) সফর আলী, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

মাদক নির্মূলে সংসদ সদস্য এস এম জিলানীর মহাপরিকল্পনা

প্রকাশঃ 01:46:59 pm, Saturday, 23 May 2026